প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Voice of Chittagong
Voice of Chittagong কৈলাস বিলাস, মোমিন রোড়, চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
ফোনঃ +880 1823-605363 | ই-মেইলঃ admin@voiceofchittagong.com
রাজনীতি

বৈরাগে চেয়ারম্যান পদে আলোচনায় হারেচ আহমদ

প্রতিবেদক: Voice of Chittagong প্রকাশ: Nov 6, 2026 প্রিন্ট: 06 Nov 2026, 05:38 AM
বৈরাগে চেয়ারম্যান পদে আলোচনায় হারেচ আহমদ
ছবি: আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান হারেচ আহমদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে এলাকায়  বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারেচ আহমদ (হারেছ)। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নিচ্ছেন হারেচ আহমদ। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্থানীয় পর্যায়ে নিজের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। বিভিন্ন মহলে নতুন প্রার্থীদের অংশগ্রহণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে হারেচ আহমদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।
© 2026 Voice of Chittagong. All rights reserved.